ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে- নাটোরে -দুলু
নাটোর প্রতিনিধি-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে।
তিনি আরো বলেন, সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমত ৪০% তারপরে ৫০% সরকারি অনুদান করে দিয়েছেন। তারপর বেগম খালেদা জিয়া তরুণ ক্ষমতা আসলেন ৯১ থেকে ৯৬ সালে তখন এসে ৮০% করে দেয়। আবার ২০০১ সাল থেকে ২০০৬ সালে আমরা ক্ষমতায় গেলাম যখন মন্ত্রী হলাম তখন ১০০% বেতন এখন আপনারা যারা পাচ্ছেন। এই পুরো টাকাটাই কিন্তু দিয়েছে বেগম খালেদা জিয়া।
তিনি আজ শনিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহবাযক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক মফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































